Android 13 নিয়ে হাজির Google, এই ফোনগুলিতে আসছে আপডেট, ইনস্টল কী ভাবে
![]() |
| Android 13 |
অবশেষে হাজির হল Android 13। আজ থেকেই বিভিন্ন ফোনে এই আপডেট পাঠানো শুরু করবে Google। Pixel 4 -এর পরে লঞ্চ হওয়া সব Pixel মডেলে ইতিমধ্যেই Android 13 ডাউনলোড করা যাচ্ছে। তবে Pixel 3 অথবা পুরনো ভার্সনে এই আপডেট ডাউনলোড করা যাবে না। Android -এর নতুন ভার্সনে রয়েছে একগুচ্ছ নতুন ফিচার। নতুন ফিচারে এক ক্লিকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে মিডিয়া ফাইল ট্রান্সফার করা যাবে? আর কী কী নতুন ফিচার এসেছে? দেখে নিন।
Android 13: কোন কোন ডিভাইসে আপডেট?
শুরুতে Pixel ডিভাইসে Android আপডেট ডাউনলোড করা যাবে। Pixel 4, 4 XL, Pixel 4a, 4a (5G), Pixel 5, 5a, Pixel 6, Pixel 6 Pro ও Pixel 6a ডিভাইসে এই আপডেট ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এক ব্লগ পোস্টে Google জানিয়েছে, Samsung Galaxy, Asus, HMD (Nokia phones), iQOO, Motorola, OnePlus, Oppo, Realme, Sharp, Sony, Tecno, Vivo, Xiaomi সহ আরও অনেক স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানির একাধিক মডেলে এই আপডেট পৌঁছবে। যদিও কোন কোন মডেল এই আপডেট পাবে তা জানানো হয়নি। Pixel ছাড়া অন্যান্য ডিভাইসে কবে এই আপডেট পৌঁছবে সেই তথ্যও জানান যায়নি।
Android 13: নতুন কী?
Android 13 -এর একাধিক নতুন পোস্ট সম্পর্কে জানিয়েছে Google। আপডেটের পরে লক স্ক্রিনে আগের থেকে বেশি কাস্টমাইজেশন অপশন যুক্ত হচ্ছে। এছাড়াও এবার থেকে ফোনের থিম অনুযায়ী সব অ্যাপের আইকন বদলে ফেলা যাবে।
এছাড়াও এবার থেকে কোন একটি নির্দিষ্ট অ্যাপ একটি নির্দিষ্ট ভাষায় ব্যবহার করা যাবে। এর ফলে ফোনের সিস্টেম ল্যাঙ্গুয়েজ বদল না করেই পছন্দের ভাষায় যে কোন অ্যাপ ব্যবহার করতে পারবেন।
Tags:
Android 13
