অ্যাডােবি ফটোশপ
ছবি সম্পাদনা ও সেগুলাে ছাপা বা অনলাইনে প্রকাশের উপযােগী করার ক্ষেত্রে অ্যাডােবি ফটোশপের জুড়ি নেই । বর্তমানে প্রায় সব প্রতিষ্ঠানেই নিজেদের ছবি নান্দনিক রূপ দিতে ব্যবহার করা হয় এটি । তাই যার ফটোশপ ব্যবহার করতে পারেন , গ্রাফিকসের কাজ হয় , এমন চাকরিতে তারা আলাদা গুরুত্ব পাবেন ।
অ্যাডােবি ইলাস্ট্রেটর
কম্পিউটারে অলংকরণ তৈরি করার সফটওয়্যার হিসেবে । অ্যাডােবি ইলাস্ট্রেটর বেশ পরিচিত । নিজস্ব ফন্টের নকশা তৈরিতেও এটি ব্যবহার করা হয় । তবে এখন নানা রকম কাজে লাগে ইলাস্ট্রেটর । ডিজিটাল বিজ্ঞাপন , বিলবাের্ড , গ্রাফিক ডিজাইন , ভেক্টরভিত্তিক ডিজাইনসহ যেকোনাে ইন্টারফেস নিয়ে কাজ করার জন্য সারা বিশ্বেই অ্যাডােবি ইলাস্ট্রেটর ভীষণ জনপ্রিয় । ইলাস্ট্রেটরের কাজ জানা থাকলে চাকরি পেতে সুবিধা তাে হবেই , ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনেও আপনি প্রচুর কাজ পাবেন ।
অ্যাডােবি প্রিমিয়ার প্রাে
প্রিমিয়ার প্রাের কাজ মূলত ভিডিও সম্পাদনা । ফোনে কিংবা ক্যামেরায় ধারণ করা যেকোনাে ভিডিও সম্পাদনা করা , রং ঠিক করা , এমনকি সামাজিক যােগাযােগমাধ্যম কিংবা অন্য কোনাে মাধ্যমের প্রয়ােজন অনুযায়ী নতুন করে ভিডিওটি তৈরিও করা । যায় প্রিমিয়ার প্রােতে । আপনার কাজের ক্ষেত্র যা - ই হােক না কেন , প্রিমিয়ার প্রাে জানা থাকলে আপনি কোনাে প্রকল্প ব্য । ভাবনাকে ভিডিওর মাধ্যমে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন । এই প্রিমিয়ার প্রাে দিয়ে বিজ্ঞাপনচিত্র , নাটক বা চলচ্চিত্রের পেশাদার ভিডিও সম্পাদনা করা যায় ।
অ্যাডােবি আফটার ইফেক্ট
অ্যানিমেশনের কাজে বেশ উপযােগী অ্যাডােবি আফটার ইফেক্ট । অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় বেশির ভাগ কাজ করা হয় এই সফটওয়্যারটি দিয়ে । অ্যানিমেটেড চরিত্র তৈরি , প্রােডাক্ট এক্সপ্লেইন ভিডিও , স্লাইড অ্যানিমেশনসহ নানা রকম মােশন সেট ভিডিও বানানাের জন্য ব্যবহার করা হয় এটি ।
অ্যাডােবি ইনডিজাইন
যেকোনাে সাময়িকী , ব্রশিউর , ফ্লায়ারের অঙ্গসজ্জা , মােট কথা , লেখানির্ভর যেকোনাে গ্রাফিকস তৈরিতে দুর্দান্ত ইনডিজাইন । ছাপাখানাসংশ্লিষ্ট এবং সাধারণ । প্রতিষ্ঠানের জন্য মুদ্রিত যেকোনাে কিছু তৈরিতে এর চাহিদা সব সময়ই বেশি । ওয়েবসাইটের বিষয়বস্তু ( কনটেন্ট ) তৈরিতেও ইনডিজাইন এগিয়ে ।
অ্যাডােবি এক্সডি
অ্যাডােবি এক্সপেরিয়েন্স ডিজাইন বা অ্যাডােবি এক্সডি । মূলত কোনাে অ্যাপ , ওয়েবসাইট কিংবা ডিজিটাল সেবার ইন্টারফেস ডিজাইনের কাজে এই সফটওয়্যার ব্যবহার করা হয় । অ্যাপে কোন বাটন ক্লিক করলে কী আসবে , কোথায় কোন আইকন থাকবে — সব মিলিয়ে ব্যবহারকারীর জন্য সেরা ইন্টারফেস ডিজাইনে । সাহায্য করে অ্যাডােবি এক্সডি । ডিজিটাল মাধ্যমে বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের সেবা নিয়ে আসছে অ্যাপের মাধ্যমে । তাই অ্যাপ ব্যবহারকারীদের সের অভিজ্ঞতা দিতে বাজারে চাহিদা অ্যাডােবি এক্সডিতে দক্ষ ডিজাইনারদের ।
অ্যাডােবি ড্রিম উইভার
১৯৯৭ সালে ওয়েবসাইট বানানাের জন্য ডিজাইন ও কোডিং - ভিত্তিক ( প্রােগ্রামিং সংকেত ) সফটওয়্যার ড্রিম । উইভার বাজারে আনে ম্যাক্রোমিডিয়া । ২০০৫ সালে । অ্যাডােবি এটি কিনে নিয়ে নাম দেয় ' অ্যাডােবি ড্রিম উইভার ' । কোনাে ওয়েবসাইট বানানাের জন্য যেসব প্রােগ্রামিং ভাষার প্রয়ােজন হয় , তার সব কটিই ব্যবহার । করা যায় ড্রিম উইভারে । ওয়েবসাইটের মূল সার্ভারে কাজ করার আগেই । ডেমাে সাইট দেখা যায় এটির সাহায্যে , যা ডিজাইনারকে আগে থেকেই । ওয়েবসাইটটি সম্পর্কে একটা ভালাে ধারণা দেয় ।