![]() |
| ফ্রিল্যান্সিং ক্যারিয়ার |
ফ্রিল্যান্সিং হতে পারে বর্তমান বিশ্বের সবচেয়ে
সময়োপযোগী ক্যারিয়ার
ফ্রিল্যান্সিং-এ সফল হতে শিখতে পারেন
- গ্রাফিক্স ডিজাইন
- ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
- ডিজিটাল মার্কেটিং
- মোশন গ্রাফিক্স
- অ্যাপ ডেভেলপমেন্ট
- থ্রিডি এনিমেশন
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সুবিধা সমূহ:-
- পড়াশোনা পাশাপাশি আয়ের সুযোগ
- পছন্দ মত কাজ করার স্বাধীনতা
- আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ
- কাজের সহজলভ্যতা
নতুনদের উদ্দেশে
পরিশ্রম , দিকনির্দেশনা ও ধৈর্য — ফ্রিল্যান্সিংয়ে নতুন হলে এই তিনটির অনেক দরকার । নতুনদের জন্য বর্তমান সময়টা কিছুটা চ্যালেঞ্জিং । এ জন্য পরিশ্রমী হতে হবে । প্রতিনিয়ত শিখতে হবে । অল্প শিখেই আবেদন না করে বরং অভিজ্ঞদের সাহায্য নিন । গুটিকয়েক কাজ করলেই পেশাদারত্ব চলে আসে না । নিজের কাজের ভুল নিজে খুঁজে বের করা কিন্তু কঠিন । এ জন্য অভিজ্ঞদের সহায়তা নেওয়ার কথা বললাম । সবচেয়ে বড় কথা , এ কাজে সফলতা পেতে চাইলে ধৈর্য থাকতে হবে । অল্পে হতাশ হওয়া চলবে না । যেকোনাে পেশায় যেমন দায়বদ্ধতা ও জবাবদিহির ব্যাপার আছে , ফ্রিল্যান্সিংয়েও তা - ই । এই কাজে বরং জবাবদিহির দায় বেশি হওয়া উচিত । কারণ কাজের বাজার থেকে প্রতিযােগিতা করেই কাজ নিতে হচ্ছে । নিয়ােগদাতারাও বিশ্বাস করেই কাজ দিচ্ছেন । তাদের সে বিশ্বাসের প্রতি সম্মান থাকতে হবে । এ জন্য পুরাে কাজ ভালােভাবে বুঝে , তবেই সে কাজে হাত দিতে হর্কে - এর ওপরেই সুনাম নির্ভর করে । কাজ শেষে নিয়ােগদাতা যে পর্যালােচনা ( রেটিং ) জানান , ভবিষ্যৎ কাজ পেতে তা সাহায্য করে । যারা অনলাইনে তথ্যপ্রযুক্তি কাজে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন , তাঁদের জন্য অভিজ্ঞরা দুটি বিভাগে পরামর্শ দিয়েছেন ।
যারা নতুন
- লাই পছন্দের বিষয় নিয়ে সব সময় গবেষণা করুন ।
- ইউটিউবে টিউটোরিয়াল দেখুন ।
- অনবরত কাজের অনুশীলন করুন ।
- কাজসংশ্লিষ্ট অভিজ্ঞদের পরামর্শ নিন
- প্রয়ােজনে ভালাে কোনাে প্রতিষ্ঠানে কাজ শিখুন
যারা অভিজ্ঞ
- এখানেও শুরুতেই গবেষণার কথা বলতে হয় , এতে নতুন নতুন ধারণা পাওয়া যায় ।
- যত বেশি সম্ভব কাজ করে যান
- অভিজ্ঞদের কাজ দেখুন
- পাের্টফলিও সাইট যেমন বিহ্যান্স , ড্রিবলের মতাে ওয়েবসাই হালানাগাদ থাকুন
